| বঙ্গাব্দ
ad728
ad728

ইয়েমেনে সৌদির এয়ার স্ট্রাইক

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 30-12-2025 ইং
  • 24107 বার পঠিত
ইয়েমেনে সৌদির এয়ার স্ট্রাইক
ছবির ক্যাপশন: বিমানবন্দরে আগুন জ্বলছে

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল করে দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।

এরপর থেকেই সৌদি জোট এসটিসিকে বন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল। তবে তারা না সরায় মঙ্গলবার মুকাল্লা বন্দরে সীমিত বিমান হামলা চালানো হয়। ইয়েমেন সরকার ও সৌদি আরব জানায়, হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য বন্দরে আনা অস্ত্র। সরকারের সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র সরবরাহ করেছে।

হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, নিজেদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’ এবং এটি যে কোনোভাবে রক্ষা করবে। পাশাপাশি, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সৌহার্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আমিরাত যথাযথ পদক্ষেপ নেবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT