| বঙ্গাব্দ
ad728
ad728

উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি- আমীর হামজা সংসদ সদস‌্য কুষ্টিয়া-৩

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 26-02-2026 ইং
  • 12782 বার পঠিত
উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি- আমীর হামজা সংসদ সদস‌্য কুষ্টিয়া-৩
ছবির ক্যাপশন: ফাইল ফটো

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ রয়েছে। এগুলো পালটাতে হবে। তারাও ভুল স্বীকার করেছে এবং মাফ চেয়েছে। আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল ও উপরওয়ালাদের দোষ দেয়। আমি বলেছি, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, বিভিন্ন স্প্রিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি, দুই নাম্বারি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা তার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখব।

তিনি বলেন, আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা পুনরায় চালু করতে চাই। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজ মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘণ্টা কথা বলেছি এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন।

নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, সুখবর জানতে পারবেন। এটা শুনলে আপনাদের আনন্দ হবে। দুইটা বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন এগুলো লং প্রসেসের বিষয়। সাত-আটটা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। এখন বাকিগুলো হবে, ইনশাআল্লাহ। 

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT