| বঙ্গাব্দ
ad728
ad728

রাজধানীতে এলপি গ্যাস নিয়ে কারসাজি- দেখার কেউ নেই

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 03-01-2026 ইং
  • 23404 বার পঠিত
রাজধানীতে এলপি গ্যাস নিয়ে কারসাজি- দেখার কেউ নেই
ছবির ক্যাপশন: ছবি

রাজধানীর যেসব বাসায় লাইনের গ্যাস নেই, সেখানে রান্নার একমাত্র ভরসা হচ্ছে এলপিজি সিলিন্ডার। তবে রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম কোনো সরকারি ঘোষণা ছাড়াই এক হাজার টাকার বেশি বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী।

ভোক্তারা জানান, বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, হঠাৎ এভাবে দাম বাড়ানো মোটেও কাম্য নয়। সাধারণত ২০–৫০ টাকা বাড়ানোর বিষয়টি স্বাভাবিক হলেও গত কয়েক দিনে একলাফে ৫০০-৮০০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। বর্তমানে এলপিজি সিলিন্ডার পাওয়া দুষ্কর, হাতে এলে তারও জন্য বাড়তি ১০০০ টাকা দিতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলেন, বাজারে সিলিন্ডারের সরবরাহ কম থাকায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, ফলে বিক্রির দাম বেড়ে গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT