| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় সংসদ ভবনে দুপুর ২টায় জানাযা

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 30-12-2025 ইং
  • 24105 বার পঠিত
জাতীয় সংসদ ভবনে দুপুর ২টায় জানাযা
ছবির ক্যাপশন: খালেদা জিয়া

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক জানাজা পড়াবেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন এক সময়ে তিনি চলে গেলেন, যখন তাকে জাতির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT