আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা থেকে বেশী যে বিষয়টি আলোচিত হচ্ছে তা হলো কোন দল কার সাথে জোট করছে এবং কি পরিমান আসন বরাদ্দ পাচ্ছে।
অন্যান্য বিগত নির্বাচনগুলোতে জামাতের সাথে বিএনপির জোট হলেও বর্তমানে দেশে বিএনপির প্রধান বিরোধীদল হিসেবে জামায়াতই মনে হচ্ছে এরই কারণে নতুন রাজনৈতিক সমিকরন করতে হচ্ছে।
বিএনপি তাদের সমমনাদের সাথে রাজনৈতিক জোট করার ব্যাপারে আলাপ আলোচনা করছে এবিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন সামনে রেখে ‘আসন সমঝোতা’ নিয়ে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। তাদের জন্য কতটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে আগামীকাল (আজ) শুক্রবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। এর আগে এরই মধ্যে ঘোষিত দলীয় প্রার্থীদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।’
নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দুই দফায় ২৭২ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। ফাঁকা রয়েছে আর ২৮টি আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। তবে শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রার্থিতা ঘোষণা করায় দলগুলোর নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ, ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত ছয়টি আসনে ‘অনিবন্ধিত’ দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের পক্ষ থেকে প্রার্থী তালিকাও জমা দেওয়া হয়েছিল।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |